May 13, 2026

দোহার বিলাসপুরের অগ্নিকাণ্ডে এতিম হওয়া শিশুদের সার্বিক দ্বায়িত্বে এমপি খন্দকার আবু আশফাক

 দোহার
বিলাসপুরের অগ্নিকাণ্ডে এতিম হওয়া শিশুদের সার্বিক দ্বায়িত্বে এমপি খন্দকার আবু আশফাক

ঢাকার দোহার উপজেলার বিলাসপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবা-মাকে হারিয়ে বেঁচে যাওয়া শিশুদের দেখতে হাসপাতালে যান ঢাকা-০১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
এ সময় তিনি শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। শিশুদের স্বজনদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, এই শোক কাটিয়ে উঠতে পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করা হবে।

সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। নিষ্পাপ শিশুরা এক মুহূর্তে মা-বাবাকে হারিয়েছে। তাদের চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যতের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।আমি এদের পড়াশোনা ও বিয়ের সার্বিক দ্বায়িত্ব নিলাম”।

তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবদলের ঢাকা জেলা সহ-সভাপতি আবুল হাসেম। এছাড়াও স্থানীয় নেতাকর্মী ও হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি বিলাসপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় শিশুদের মা-বাবার মৃত্যু হয় এবং কয়েকজন শিশু আহত অবস্থায় উদ্ধার হন।


মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

 মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী


ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে শান্তিকামী জনতা। শুক্রবার জুম্মার নামাজ শেষে শোল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হায়াতকান্দা গ্রামে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। মাদক, সন্ত্রাস, চুরি ও জুয়ার বিরুদ্ধে শত শত যুবকের দৃপ্ত পদচারণায় কেঁপে ওঠে এলাকার রাজপথ।

স্থানীয় যুবসমাজ ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশাল প্রতিবাদ মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো গ্রাম। মিছিলকারীদের কণ্ঠে ছিল সমাজ সংস্কারের তীব্র আকাঙ্ক্ষা। বিশেষ করে “বিচারের নামে অবিচার” রুখে দিতে এবং একটি নিরাপদ ও কলুষমুক্ত সমাজ গড়তে জনসচেতনতামূলক স্লোগান দেন তারা।

মিছিলটি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
“চোর, ডাকাত, চাঁদাবাজ আর মাদকসেবীরা দেশ ও দশের শত্রু। হায়াতকান্দার পবিত্র মাটিতে এদের কোনো স্থান নেই। যারা বিচারের নামে অবিচার করছে এবং জুয়ার আসর বসিয়ে যুবসমাজকে ধ্বংস করছে, তাদের আমরা সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দিচ্ছি।”
— বিক্ষুব্ধ গ্রামবাসী

সমাবেশে যুবসমাজের প্রতিনিধিরা এলাকাকে নিরাপদ করতে একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা দেন। তারা জানান: এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবকরা দলবদ্ধভাবে রাত জেগে পাহারা দেবেন


দোহার – নবাবগঞ্জ নিয়ে উন্নয়নের মহাপরিকল্পনা: এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যানের বদ্ধপরিকর

 দোহার – নবাবগঞ্জ নিয়ে উন্নয়নের মহাপরিকল্পনা: এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যানের বদ্ধপরিকর


 দোহার – নবাবগঞ্জ নিয়ে উন্নয়নের মহাপরিকল্পনা: এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যানের বদ্ধপরিকর
 

শনিবার ঢাকার নবাবগঞ্জে উপজেলা ডাকবাংলো এবং জেলা পরিষদ মার্কেট পরিদর্শন করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসিন ফেরদৌস মুরাদ। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-০১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

পরিদর্শন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান নবাবগঞ্জ ও দোহার উপজেলার দুই নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চেয়ারম্যান ডাকবাংলোর সার্বিক অবস্থা এবং জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়িক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় প্রশাসনের সাথে দোহার ও নবাবগঞ্জ উপজেলার আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা ও সংস্কারমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন: “দোহার ও নবাবগঞ্জকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ বদ্ধপরিকর। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে।”

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা আশা করছেন, এই পরিদর্শনের ফলে এলাকার অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে

গুরুতর অসুস্থ কমান্ডার আবু তালেব শিকদারকে দেখতে এমপি আশফাক

 গুরুতর অসুস্থ কমান্ডার আবু তালেব শিকদারকে দেখতে এমপি আশফাক


মাহমুদুল হাসান সুমন : দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা অ্যাডভোকেট আবু তালেব শিকদার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাকে দেখতে হাসপাতালে যান ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-০১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি।

এ সময় তিনি অ্যাডভোকেট আবু তালেব শিকদারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।


ডেকে এনে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

 ডেকে এনে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী


 কোনো শিশু যাতে টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য তাদের ডেকে এনে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বুধবার (১৩ মে) সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশেনের ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার টিকাদান কার্যক্রমে অত্যন্ত সিরিয়াস।
 তিনি দাবি করেন, বিভিন্ন জেলায় শতভাগের কাছাকাছি টিকা কাভারেজ অর্জিত হয়েছে। যেসব এলাকায় এখনো টার্গেট পূর্ণ হয়নি, সেখানে মাইকিং করে এবং খুঁজে খুঁজে শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। এই সময় পর্যন্ত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বর্তমানে চিকিৎসা, আইসোলেশন ও আইসিইউ ব্যবস্থাও চালু রয়েছে বলে তিনি জানান।

হাম পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। কোনো শিশু যাতে টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

টিকা সংকটের কারণ তদন্ত হবে কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত করব না-এ কথা আমি বলিনি। আমরা এখন সংকট মোকাবিলা করছি। পরে প্রয়োজন হলে বিষয়টি দেখা হবে। 

তিনি আরও বলেন, সরকার বর্তমানে এ বিষয়েই বেশি মনোযোগ দিচ্ছে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। 

এ সময় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

৭২ ঘণ্টা অতিভারী বৃষ্টির পূর্বাভাস, সিলেটে জলাবদ্ধতার শঙ্কা

 ৭২ ঘণ্টা অতিভারী বৃষ্টির পূর্বাভাস, সিলেটে জলাবদ্ধতার শঙ্কা


 ৭২ ঘণ্টা অতিভারী বৃষ্টির পূর্বাভাস, সিলেটে জলাবদ্ধতার শঙ্কা
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বিশেষ করে সিলেট বিভাগে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বুধবার (১৩ মে) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। 
এর প্রভাবে বুধবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে তা অতি ভারী বৃষ্টিপাত হিসেবে ধরা হয়। এ ধরনের বৃষ্টিতে সিলেট বিভাগের নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন দিল চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক

 ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন দিল চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক

বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিতে সহায়তার লক্ষ্য এবং এর ইপিআই কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার সহযোগী হিসেবে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন (Sinovac Foundation) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ WHO Pre-Qualified পোলিও ভ্যাকসিন (Sabin Strain) অনুদান হিসেবে দিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে এ পোলিও ভ্যাকসিনের ডোজ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভ্যাকসিনের নাম : Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin strains) (sIPV) ৷ ভ্যাকসিনের সংখ্যা বা সর্বমোট ডোজ : ৩,৮০,০০০ (৭৬,০০০ ভায়াল) ৷

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করেন।
এসময় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

churain nawabgonj dhaka bangladesh news

 churain nawabgonj dhaka bangladesh news 

churain nawabgonj dhaka bangladesh news