বাংলার শেষ নবাব নাজিম ফেরাদুন জা এর আমলে বাংলা বেশ কিছু বড় বিদ্রোহের
বাংলার শেষ নবাব নাজিম ফেরাদুন জা এর আমলে বাংলা বেশ কিছু বড় বিদ্রোহের কবলে পড়েছিল, বিশেষ করে সাঁওতাল ও সিপাহীদের বিদ্রোহ। তবে এই দুটি বিদ্রোহই ইংরেজ সরকার বাহাদুর অত্যন্ত কঠোর হাতে দমন করেছিল, সেই বিদ্রোহ দমনে নবাবও নিজের সর্বস্ব দিয়ে ইংরেজদের সাহায্য করেছিলেন।এমনকি বিদ্রোহ দমনের পর ইংরেজ সৈন্যরা যখন নিজের কর্মস্থলে ফিরছিল তখনও ইংরেজ সরকারের অনুরোধে নবাব নিজের হাতী ঘোড়া দিয়ে সাহায্য করেছিলেন।
নবাব দরবারের এজেন্ট কলিন ম্যাকেঞ্জির পত্নী হেলেন ডগলাস ম্যাকেঞ্জির স্মৃতিচারণায় সেই সময়ের একটি ঘটনা উঠে এসেছে। তিনি লিখেছেন,
“আমাদের সৈন্যদের মধ্যে শৃঙ্খলার শিথিলতার প্রমাণও প্রায়ই দেখা যেত। ৯৯তম রেজিমেন্ট যখন কলকাতার উদ্দেশ্যে রওনা হয়, তখন এজেন্ট তাদের যাত্রায় সহায়তার জন্য নবাবের কয়েকটি হাতি ধার দিয়েছিলেন।
তবে দুমাস পরে পনেরো বছর বয়স্ক এক হাতির মাহুত তাঁর কাছে আসে কাঁধে গুরুতর বেয়নেটের আঘাত নিয়ে। কারণ, ইংরেজি ভাষায় দেওয়া কোনও আদেশ সে বুঝতে পারেনি, আর সেই জন্য কোনও এক সৈনিক তাকে আঘাত করেছিল!
যা ছিল নৃশংসতার এক লজ্জাজনক উদাহরণ।
রেজিমেন্টের সার্জন ক্ষতটি সেলাই করেছিলেন, কিন্তু যথাযথ পরিচর্যার অভাবে তা ওই মুহূর্তে ভীষণ খারাপ অবস্থায় ছিল। যদিও পরে সঠিক চিকিৎসা পেয়ে ছেলেটি অবশ্য দ্রুত সেরে ওঠে”।

No comments:
Post a Comment